উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন পুলিশ অফিস হতে সংশ্লিষ্ট থানায় প্রেরণের পর থানার অফিসার ইনচার্জ তাঁর ড্যাশবোর্ড থেকে আবেদনটি গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তাকে (আইও) তদন্তের জন্য প্রদান করবেন। তদন্তকারী কর্মকর্তা আবেদনকারীর প্রদত্ত সকল তথ্য সরেজমিনে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইপূর্বক স্বাক্ষর করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।
এমতাবস্থায়, বর্ণিত নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।