উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশনা মোতাবেক রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট-এর ব্যবহৃত বাংলাদেশ পুলিশের ভিপিএন কানেক্টিভিটির ডাটা ও ইন্টারনেট ব্যান্ডউইথের স্পিড টেস্টের স্ক্রিনশট গ্রহণপূর্বক নির্ধারিত ই-মেইলে (ict.speedtest@police.gov.bd) প্রেরণ করা হয়েছে।
এমতাবস্থায়, বিষয়টি আপনার সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।